শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

স্বপ্ন সুপার শপে পঁচা মুরগীর মাংস বিক্রির অভিযোগ

সম্প্রতি শহরের ঝাউতলায় উদ্বোধন হওয়া সপ্ন সুপারসুপে পঁচা মুরগীর মাংস বিক্রয়ের অভিযোগ উঠেছে।


রোববার সন্ধ্যা ৬ টা ৮ মিনিটে শহরের কালুর দোকানের বাসিন্দা ডা: খানে আলম সপ্ন থেকে ২,২১৩ টাকার মাংসসহ অন্যান্য বাজার করেন। যেখানে ৭১৩টাকা মূল্যের ১.৪৮কেজি গরুর মাংস এবং ৭৯৪ টাকা মূল্যের ১.০৫কেজি দেশী মুরগীর মাংসও কিনেন। তন্মধ্যে ক্রয়কৃত মুরগীর মাংস তার বাড়িতে নিয়ে রান্না করলে পঁচা দূর্গন্ধ বের হতে থাকে।



তিনি বলেন, “সপ্নের মতো দেশজুড়ে ছড়িয়ে থাকা সুপারসপে এমন পঁচা ও বিদঘুটে দূর্গন্ধযুক্ত মাংস পাওয়া গেলে নিরাপদ খাবারের জন্য স্বাস্থ্য সচেতন মানুষ কোথায় যাবে?”


তিনি আরো বলেন, “রান্নার আগে এবং পরে পঁচা মাংসের এসব দূর্গন্ধ থেকে হতে পারে স্বাস্থ্যঝুঁকি। এসব বিষয় তদারকির জন্য ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সজাগ থাকা উচিত।”


এই অভিযোগে প্রেক্ষিতে স্বপ্ন কক্সবাজার আউটলেটের জোনাল ম্যানেজার রাজিব দেবনাথ বলেন, “এমন অভিযোগের জন্য আমরা দুঃখিত। আমরা উক্ত ক্রেতার যথাযথ ঠিকানায় এক্ষুণি এক্সচেঞ্জ করে দিচ্ছি। এবং অভিযুক্ত পঁচা মাংসের স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থাও করব।”


উক্ত অভিযোগ নিয়ে কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আনিসুর রহমান জানান, “অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


একজন চিকিৎসক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আর চিকিৎসক নিজেই যদি খাদ্য সুরক্ষা না পায় এমন প্রশ্ন তুলেছেন চিকিৎসক নিজেই।


Tag
আরও খবর