শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

রামুতে নৌকার মার্কার সমর্থনে মহিলা আওয়ামীলীগের উঠান বৈঠক

রামু ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী বড়ুয়া পাড়া,রাখাইন পাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার – ৩ (সদর,রামু,ঈদগাঁও) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল এর পক্ষে ৫নং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা সদস্য, রামু উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মনোয়ারা ইসলাম নেভীর উদ্যোগে ৩১ শে ডিসেম্বর বিকাল ৩ঘটিকায় উঠান বৈঠক কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।


মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল কে নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেক ঘরে ঘরে নৌকা মার্কার ভোট প্রার্থনা করার জন্য মহিলা সমাবেশে সকলের প্রতি আহ্বান জানান।


কক্সবাজার সদর-রামু- ঈদগাঁও কক্সবাজারের উন্নয়নে পূনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী কে জয়যুক্ত করার জন্য আহবান জানিয়েছেন।


মহিলা সমাবেশে ৫ নং ওয়ার্ডের হাইটুপী, বড়ুয়া পাড়াসহ বিভিন্ন পাড়ার পুরুষ – মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন মনিদ্র বড়ুয়া। বক্তব্য রাখেন হাইটুপী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বেলাল আহমদ, পুতিলা বড়ুয়াসহ সমাজের রাখাইন, বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর