শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে ভোটের স্নায়ুযুদ্ধে জামাই-শ্বশুর !

দ্বাদশ সংসদ নির্বাচন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোটের লড়াইয়ে স্নায়ুযুদ্ধে মেতে উঠেছে জামাই-শ্বশুর। নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের পক্ষে টেকনাফ উপজেলায় কাজ করছেন জেলা পরিষদের সদস্য জাফর আহমদ, আর স্বতন্ত্র প্রার্থীর আবরণে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশরের ঈগলের পক্ষে কাজ করছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুরশেদ। তারা সম্পর্কে দুইজন আপন জামাই-শ্বশুর।


স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর জাফর আহমদে ও জামাই মাহবুব মুর্শেদ ২ জনই নিজ নিজ সমর্থিত প্রার্থীর পক্ষে কঠোর অবস্থান নিয়ে মাঠে কাজ করছেন। ২ জনই টেকনাফ উপজেলায় ২ প্রার্থীর ভোট যুদ্ধের প্রধান চালিকাশক্তির ভূমিকা পালন করে যাচ্ছেন।


জেলা পরিষদের বর্তমান সদস্য জাফর আহমদ সাবেক বিএনপি নেতা ও নব্য আওয়ামী লীগ নেতা হলেও এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। তিনি ইতিপূর্বে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ও টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। এক সময় তিনি সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসাবে পরিচিত ছিলেন। তবে জাফর আহমদ এখন টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির প্রধান পরামর্শকের ভূমিকায় রয়েছেন। শাহজাহান চৌধুরীর হাত ধরেই বা আশীর্বাদেই জাফর আহমদের রাজনীতিতে আগমন এবং উথান ঘটলেও তিনি এখন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী আওয়ামী লীগের প্রার্থী শাহিন আক্তারকে বিজয় করতে মাঠে পুরোদমে কাজ করতেছেন।


টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক মোহাম্মদ আলী বড় সন্তান। জেলা পরিষদের সদস্য জাফর আহমদের বড় মেয়ের স্বামী। সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। এলাকায় একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে অধ্যাপক মোহাম্মদ আলীর সুখ্যাতি রয়েছে। অধ্যাপক মোহাম্মদ আলীর মেজ পুত্র রাশেদ মোহাম্মদ আলী হৃীলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও হৃীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক মোহাম্মদ আলীর ছোট ছেলে তারেক মোহাম্মদ রনি জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।


মাহবুব মুর্শেদ এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। কিন্তু দল সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী ও উখিয়া-টেকনাফ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারকে দলীয় মনোনয়ন দেন। বিগত ৫ বছর এলাকায় না থাকায় জনবিচ্ছিন্ন শাহিন আক্তারকে নৌকা প্রতীক দেওয়ায় সংক্ষুব্ধ দলীয় নেতা কর্মীদের চাপের মুখে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল বশর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি নুরুল বশরকে বিজয় করতে সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। নিজের কাঁদে তুলে নিয়েছেন নুরুল বশরের ভোট যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব।


নৌকার পক্ষে জাফর আহমদ ও ঈগলের পক্ষে মাহমুব মুরশেদ। জামাই-শ্বশুরের এই ভোট যুদ্ধ উখিয়া – টেকনাফের সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার পালা জামাই-শ্বশুরের ভোট যুদ্ধে শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসে?

Tag
আরও খবর