আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ শেরপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত

ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ শেরপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত



ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ শেরপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।


শুক্রবার (২৯ ডিসেম্বর)বিকেল ৩ টায় শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সেঁজুতি অঙ্গনে ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ শেরপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪/২০২৬ অনুষ্ঠিত হয়।


ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলী আক্কাছের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)  বিল্লাল মাহমুদ মানিকের সঞ্চালনায়  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুরুল আহসান বুলবুল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কাঙাল শাহীন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  রিয়েল আব্দুল্লাহ্, সহ-সভাপতি মুনীরুজ্জামান মুনির, সহ-সাধারণ সম্পাদক একেএম কামরুল হাসান রিয়েলসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার সম্মানিত লেখকবৃন্দ। 


এছাড়াও ভিডিওকলের মাধ্যমে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. জেবুন নেছা রীনা।


দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ শেরপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ এবং ৭ সদস্যবিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।


সম্মানিত উপদেষ্টামণ্ডলী হলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জোবায়দা খাতুন,এমএ হাকাম হীরা, জাহিদুল ইসলাম জাহিদ,জয়জিৎ দত্ত শ্যামল এবং তোফাজ্জল হোসেন।


ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ শেরপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদে মুনীরুজ্জামান মুনির সভাপতি এবং মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 


এছাড়াও কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সহ-সভাপতি: মোস্তাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী চারু, অর্থ সম্পাদক এএম ফিরোজ, দপ্তর সম্পাদক অরুপ দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক  মুজাহিদ আমিন, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক হাফিজুর রহমান লাভলু, তথ্য ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক সম্পাদক আজাদ সরকার, নির্বাহী সদস্য (১) আওয়াল হোসেন টুটুল এবং নির্বাহী সদস্য (২) শামসুল হক শামীম।

Tag
আরও খবর