শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

গত বিশ বছর শুধুই মানুষের মাঝে বিলিয়েছি- গর্জনিয়ায় কমল

কক্সবাজার ৩ (সদর-রামু ও ঈদগাও) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেছেন- গত বিশ বছরে অনেক কষ্ট করেছেন। চাইলেই কোটি টাকার মালিক হতে পারতেন। তা না করে শুধুই বিলিয়েছেন মানুষের মাঝে।


শুক্রবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি আরও বলেন- কক্সবাজার সদর, রামু ও ঈদগাও এর এই বিশাল উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সুনজরের কারণে। যেটা প্রত্যোক এমপির ভাগ্যে জুটে না। আগামীতে গর্জনিয়ায় আরো ব্যাপক উন্নয়ন হবে। রামু-উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক এবং শাহসূজা সড়ক চালু করতে হবে। প্রতিদ্বন্দ্বী বাকি প্রার্থীদের এলাকার মানুষ চিনেন না। তাদের পরিচিত হতেও দশটি বছর লাগবে।


গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন চৌধুরী, গর্জনিয়ার কৃতি সন্তান আব্দুল মাজেদ সিকদারসহ অনেকে বক্তব্য রাখেন। তাঁরা প্রত্যেকে সাইমুম সরওয়ার কমলকে পুনরায় নির্বাচিত করার জন্য সর্বস্থরের জনতাকে অনুরোধ জানান। জনসভায় গর্জনিয়ার নয়টি ওয়ার্ড় থেকে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মিছিলে মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়। একই দিন সন্ধ্যায় পৃথকভাবে আয়োজিত কচ্ছপিয়া ও কাউয়ারখোপ ইউনিয়নের জনসভায় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন সাইমুম সরওয়ার কমল।


Tag
আরও খবর