শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

নির্বাচন ঘিরে টেকনাফে বিজিবির টহল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফেও মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন দুই প্লাটুন বিজিবি মাঠে টহল দিতে শুরু করেন। তবে পর্যায়ক্রমে উপজেলা জুড়েই ৬ প্লাটুন বিজিবি টহল দেবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।


বিজিবি টহলে যৌথ নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী ও টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবির কয়েকটি গাড়ি টেকনাফ পৌরসভা এবং সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ মেরিন ড্রাইভ এলাকায় টহল দেন।


এ ব্যাপারে টেকনাফ উপজেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবিসহ আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। এছাড়া কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে সাথে সাথে আইনি পদক্ষেপ নিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল প্রার্থী যাতে সমানভাবে প্রচারণা চালাতে পারে, সে বিষয়ে আমরা মাঠে কাজ করছি। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে টেকনাফে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।



টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ রানা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টেকনাফের বিভিন্ন এলাকায় একাধিক প্লাটুন বিজিবি টহল শুরু করেছে।


Tag
আরও খবর