শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

লাখাইয়ে প্রযুক্তির ছোঁয়ায় মাল্চিং পদ্ধতিতে মরিচ চাষে সফল নাসিম।


লাখাইয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বেড়ে চলছে উৎপাদন ও বানিজ্যিকরণ।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিতে আসছে নানা পরিবর্তন, বাড়ছে ফলন,লাভবান হচ্ছে কৃষকেরা। 

এক সময় লাখাইয়ে সনাতন পদ্ধতিতে চাষাবাদ এর ফলে কৃষকেরা আশানুরূপ   ফলন পেতনা।কোন কোন সময় লোকসানও গুনতে হতো।কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বানিজ্যিকিকরন ও বাজারের চাহিদার সাথে সংগতি রেখে চাষাবাদ করায় লাভবান হওয়ায় এদিকে আগ্রহী হয়ে উঠছে কৃষকেরা।

এমনই একজন সফল কৃষক উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামের  মোহাম্মদ নাসিম মিয়া।

ধান,সরিষার পাশাপাশি সারাবছর মৌসুমী শাকসবজি চাষ করে তিনি সফলতা পেয়েছেন। 

চলতি মৌসুমে তিনি টমেটো, পেয়াজ,লাউ,বেগুন ও মরিচ চাষ করেছেন। 

মোহাম্মদ নাসিম মিয়া চলতিবৎসর প্রথম বারের মতো মাল্চিং পদ্ধতি ব্যবহার করে তিনি তাঁর ১২ শতাংশ জমিতে আগাম মরিচ চাষ করেছেন। 

চাষাবাদ, মাল্চিং পদ্ধতির জন্য প্রয়োজনীয়  পলিথিন, নেট,খুঁটি,বেড়া,সার,কীটনাশক ও চারা সমেত খরচ হয়েছে ৯ হাজার টাকা। 

আশ্বিন মাসের শেষ দিকে জমিতে রোপণ করা মরিচ ইতিমধ্যে বাজারজাত করন চলছে।

 বিগত একমাস যাবত প্রতিদিন ২০-৩৫ কেজি করে বাজারে নিয়ে বিক্রি করেছেন। 

পাইকারি দরে প্রতিকেজি ৫৫-৬০ টাকায় এবং খুচরা প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে ২৫ হাজার টাকার মতো বিক্রয় করতে পেরেছেন। আরো মাস দুয়েক বিক্রি করতে পারবেন। এতে তার মোট ৭০ -৭৫ হাজার টাকার মতো বিক্রি হবে বলে আশাবাদী। 

এ বিষয়ে মোহাম্মদ নাসিম মিয়া জানান  আমি ধান ও সরিষা আবাদ এর পাশাপাশি সারাবছর মৌসুমে ভেদে শাকসবজি চাষ করে আসছি। এতে আমি বেশ লাভবান। 

প্রথমবারের মতো মাল্চিং পদ্ধতি তে কিভাবে উদ্বুদ্ধ হলেন বিষয়ে জানতে চাইলে তিনি জানান  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান ও আমাদের ইউনিয়ন এর দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার এর পরামর্শে ও দিকনির্দেশনায় আমি এ পদ্ধতিতে মরিচ চাষ করেছি। এতে সাময়িক খরচ একটু বেশী হলেও  এর ফলে আমার  বেশ সুবিধা হয়েছে। নতুবা বিগত টানা ভারী বৃষ্টিতে মরিচ নষ্ট হয়ে যেত।

তাছাড়া মাল্চিং পদ্ধতিতে জমিতে সেচ ও আগাছা পরিষ্কার করার প্রয়োজন হয়না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন  আমরা সরকারের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়নে ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, উদ্বুদ্ধকরণ সভা ও প্রদপ্রদর্শনী দিয়ে যাচ্ছি। এতে কৃষকদের আগ্রহ বাড়ছে এবং তাঁরা সফলতা পাচ্ছে। কৃষির উন্নয়নে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য পুরনে নিরলসভাবে কাজ করে আসছি।

Tag
আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে