নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

সাকিবের লড়াইয়েও হারলো বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-10-2022 09:16:48 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


অধিনায়ক সাকিব আল হাসানের লড়াইয়ের পরও নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ফলে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন আর পূরণ হলো না টাইগারদের। ক্রাইস্টচার্চে ২০৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬০ রানেই থেমেছে বাংলাদেশ। ৪৪ বলে ৮ চারে আর ১ ছক্কায় ৭০ করেন সাকিব।


২০৯ রানের বড় টার্গেট টপকাতে নেমে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটে শুরুটা হয় ধীরগতির। দুবার নতুন জীবন পেয়েও শান্ত নিজেকে মেলে ধরতে পারেননি। অ্যাডাম মিলনের বলে আউট হওয়ার আগে ১২ বলে করেছেন ১১ রান।


লিটন দাসের ব্যাটে রান আসতে শুরু হলেও তাকে থামিয়েছেন ব্রেসওয়েল। বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে গাপটিলের হাতে পড়েন ধরা। দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ; লিটন ফেরেন ১৬ বলে ২৩ রানে।


প্রায় এক বছর পর দলে ফেরা সৌম্য সরকার দারুণ সব স্ট্রোক খেলছিলেন। কিন্তু ইনিংসটা হয়নি বেশি বড়। অ্যাডাম মিলনের বলে থার্ডম্যান অঞ্চলে শট খেলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৩ রান।


দারুণ খেলতে থাকা সাকিবকে সঙ্গ দিতে এসে ব্যর্থ আফিফ হোসেন ধ্রুব ফিরেছেন মাত্র ৪ রানে। ব্রেসওয়েলের বলে এগিয়ে এসে হয়েছেন বোল্ড। কেবল ২ রানেই অ্যাডাম মিলনের তিন নম্বর শিকার হয়ে সাজঘরে যান নুরুল হাসান সোহান।


উইকেটের আসা-যাওয়া দেখতে দেখতেই সাকিব পূর্ণ করেন পঞ্চাশ, তাও আবার ৩৩ বল খেলে। ইয়াসির রাব্বি ৬ বলে করেন ৬।


শেষপর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে। নিউজিল্যান্ড পেয়েছেন ৪৮ রানের জয়। অধিনায়কোচিত ইনিংস খেলে সাকিব থামেন ৭০ রানে।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৫ রান। ৪.২ ওভার স্থায়ী জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ইয়াসির আলি চৌধুরী রাব্বির ক্যাচ বানিয়ে বিপজ্জনক হতে থাকা অ্যালেনকে থামান শরিফুল। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করেন অ্যালেন।


অ্যালেন ফেরার পর রান তোলার দায়িত্ব নেন ডেভন কনওয়ে। ৩০ বলে ৫ চার ও ২ ছয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ৩১ বছর বয়সি কনওয়ের এটি ৬ষ্ঠ ফিফটি (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে)।


ধীরে শুরু করা মার্টিন গাপটিল উইকেটে থিতু হয়ে দ্রুত রান তোলাতে মন দেন। যদিও ৩৪ এর বেশি করতে পারেননি। ২৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৪ রান করে এবাদত হোসেনের বলে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্তকে।


১৭ তম ওভারে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ওভারের প্রথম বলে ডেভন কনওয়ে ও ৪র্থ বলে মার্ক চ্যাপম্যানকে ফেরান তিনি। ৪০ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬৪ রান করেন কনওয়ে, চ্যাপম্যান করতে পারেন ২ রান। 


তবে শেষদিকে গ্লেন ফিলিপসের ঝড়ো ফিফটিতে ২০০ এর গণ্ডি পার করে কিউইরা। ২৪ বলে ২ চার ও ৫ ছয়ে ৬০ রান করেন ফিলিপস। শেষ ওভারে তাকে বোল্ড করে নিজের ২য় শিকার তুলে নেন এবাদত হোসেন। ৫ উইকেটে ২০৮ রান করে থামে স্বাগতিকরা।


বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট পান এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাকি ১ উইকেট যায় শরিফুল ইসলামের দখলে। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৮ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে