নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন কালিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন এর সভাপতিত্বে সভায় এস এম আতাউল হক দোলন তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবগত করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারও ঘোষিত হয়েছে। আমি নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের আশা আকাঙ্খা পূরণে নিরলস প্রচেষ্টা চালাবো। বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার পাশাপাশি কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায় সুষম উন্নয়ন করবো এবং সুশাসন নিশ্চিত করবো। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন আনন্দমূখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।


এই নির্বাচনে সকলকে ভোটাধিকার প্রয়োগ করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশী-বিদেশী চক্র ষড়যন্ত্র করছে। তবে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এসএম আতাউল হক দোলন।


উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল প্রমুখ।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সাংবাদিক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ শরিফুল ইসলাম, নাজমুল আলম, ইলাদেবী মল্লিক, শেখ আল নূর আহমেদ ইমন প্রমুখ। এ সময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য জিএম মামুন, ফজলুল হক, হাবিবুল্যাহ বাহার, রফিকুল ইসলাম, আবুল কালাম বিন আকবার, আলাউদ্দিন, এস এম তাজুল হাসান সাদ সহ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর