শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্টের চাম্পিয়ন জয়পুরহাট

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ‘শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ফাইনালে চাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল।

বুধবার (২৭শে ডিসেম্বর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—বগুড়ার গাবতলী রক্সি ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারণী গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের প্রথম শটে গাবতলীর গোলরক্ষককে বোকা বানিয়ে গোলবারের বামে বল মেরে গোল করে জয়পুরহাটের আলপি। অপরদিকে, একই কৌশল খাটিয়ে ডানে বল মেরে গোল করে ১-১ সমতায় আনে গাবতলী রক্সি ফুটবল একাডেমির ইলা মনি।

দ্বিতীয় শটে জয়পুরহাটের প্রিয়াঙ্কার গোল ও তহুরার শট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। এতে ২-১ গোলে এগিয়ে থাকে লাল-সবুজ জার্সিধারীরা। আবার, পরবর্তী শটে পপির শট গোল না হয়ে বরং তানিয়ার শট গোল হওয়ায় পুনরায় ২-২ সমতায় থাকে দুই দল।

৪র্থ শটে জয়পুরহাটের ইসরাত জাহান ইশিতা ও গাবতলীর রনি আক্তার গোল করে। ৫ম ও ৬ষ্ঠ শটে জয়পুরহাট আরও দুটি গোল করে। তবে সেই দুটি শটে গাবতলীর সেবা ও সুরধ্বনির লক্ষ্যভ্রষ্ট শটে গোল করতে ব্যর্থ হয় তারা। এতে ৫-৩ ব্যবধানে চূড়ান্ত জয় পায় জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল।

পরে, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন সেরা গোলরক্ষক, সেরা খেলোয়াড় সহ চাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন গাবতলী রক্সি ফুটবল একাডেমির সুরধ্বনি ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দলের ইসরাত জাহান ইশিতা।

দেবীগঞ্জের শহিদুল ইসলাম শুভর ধারাভাষ্যে প্রধান রেফারি হিসেবে হিসেবে ম্যাচ পরিচালনা করেন—স্মৃতি রাণী ভবানী। এছাড়া সহকারী ম্যাচ রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন—ইমি চিন মারমা (খাগড়াছড়ি) ও ইসরাত জাহান লিজা (ঢাকা)।

আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে