উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

জাফর হুমকি দিচ্ছে বলে অভিযোগ চকরিয়া-পেকুয়ার জনপ্রতিনিধিদের

প্রধানমন্ত্রীর নির্দেশে কল্যান পার্টির প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের হুমকির শিকার হচ্ছেন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন কক্সবাজার- ১ আসনের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন, উপজেলা এ পৌরসভার চেয়ারম্যানরা।


কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এই আসনটি। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৫ টায় চকরিয়ার একটি রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



এসময় চকরিয়া পেকুয়া চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি সুরাজপুর মানিকপুরের ইউপি চেয়ারম্যান আজিমুল হক আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এর পক্ষে কাজ করছেন। যেহেতু নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তাই আমরা কাজ করছি ইবরাহিমের পক্ষে৷ কিন্তু স্বতন্ত্র প্রার্থী জাফর আলম আমাকে নির্বাচনের পরে ব্যক্তিগত ভাবে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন।


শুধু তাকে নয়, আরো অনেক জনপ্রতিনিধিকেই এভাবে হুমকি দেয়া হচ্ছে বলে জানান আজিম।


এছাড়াও কল্যান পার্টির পক্ষে যারা কাজ করছেন, এমন জনপ্রতিনিধিদের বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি।



চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, তারা নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ দেবেন।


এদিকে গণমাধ্যমের হাতে সরবরাহ করা লিখিত বক্তব্যে ১৬ জন জনপ্রতিনিধির স্বাক্ষর দেখা গেছে।

Tag
আরও খবর