উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

সন্ত্রাসমুক্ত চকরিয়া-পেকুয়া গড়তে সবাইকে হাতঘড়ির পক্ষে কাজ করতে হবে-সালা উদ্দিন

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মনোয়ন বাতিল হওয়া আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন দিয়েছিলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চকরিয়ায় আসার সাথে সাথে লাখো মানুষ আমাকে অভিবাদন জানায়। এতে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি জাফর আলম দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে ক্ষোব্ধ হয়ে ব্যাপক ষড়যন্ত্র করে আমার মনোনয়ন ঠেকিয়ে দেয়। বুধবার (২৭ডিসেম্বর) বিকাল ৩টায় চকরিয়া পৌরশহরস্থ আবাসিক মহিলা কলেজের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।সালাহউদ্দিন সিআইপি বলেন, গত পাঁচ বছরে দখলবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, হত্যা, মামলা,গরু চুরি, মাছের ঘেরে লুটপাট, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের মাধ্যমে পরিবার সদস্যসহ নিজে স্থাবর-অস্থাবর, নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক বনে যান। এতে তারা টানা অপকর্মের কারণে একদিকে চকরিয়া-পেকুয়ার মানুষ অতিষ্ট ও ভুলণ্ঠিত হয়েছে আওয়ামীলীগের সুনাম। এখানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আওয়ামীলীগের পরিবর্তে স্বশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে জাফরলীগ গড়ে তুলে।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফয়জুল কবিরের সঞ্চালনায় অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগ নেতা এসএম গিয়াস উদ্দিন, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সরওয়ার আলম, একেএম গিয়াস উদ্দিন, মহসিন বাবুল, এস.এম আলমগীর হোসাইন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, কৃষকলীগের পৌরসভার সভাপতি সুলাল কান্তি সুশীল, সুরাজপুুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, বিএমচর ইউপি চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল কাদের, কাকারা ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট, চিরিংগা ইউপির সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান বাবুল হক নজরুল ইসলাম সিকদার বাবুল প্রমুখ।

সালাহউদ্দিন সিআইপি আরও বলেন,“চকরিয়া-পেকুয়াবাসিকে সুখে-শান্তিতে রাখতে ও এই সংসদীয় আসনে দখলবাজি, গরুচুরি-ডাকাতি, প্রকাশ্যে অস্ত্রবাজি বন্ধ করতেই প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে তৃণমুলের নেতাদের মতামত নিয়ে হাতঘড়ির পক্ষে কাজ করে জেতাতেই আজ থেকে আরাম-হারাম কওে কাজ শুরু করেছি। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা-কর্মীকে নিজ নিজ এলাকায় হাতঘড়ির পক্ষে জোরালো কাজ করে সকল শ্রেণীর ভোটারদের মনজয় পূর্বক ৭ জানুয়ারি অনুষ্টিত নির্বাচনে আখের ঘোচানো সন্ত্রাসীর গডফাদার জাফরকে বিতাড়িত করে শান্তি ও আদর্শের চকরিয়া-পেকুয়ার গড়ার আহবান জানান তিনি।

Tag
আরও খবর