উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে স্বতন্ত্র প্রার্থীর ২ জন সমর্থক আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু ফুটবল চত্বর এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ নির্বাচন প্রচারণার জন্য গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থকরা ছুটে এসে প্রচারণার গাড়ির ওপর হামলা চালায় এবং নির্বাচনী প্রচারণার মাইকিং গাড়ি সিএনজি ভাঙচুর করে।


স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, আমি প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলাম। হঠাৎ নৌকার স্লোগান দিয়ে আমার গাড়ি বহরের ওপর হামলা করে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকার প্রার্থী কমলের ইন্ধনে তার লোকজন আমার নির্বাচনী গাড়ি ভাঙচুর ও সমর্থকদের মারধর করে আহত করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।


রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এখনই কিছু বলা যাচ্ছে না।

Tag
আরও খবর