উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

পেকুয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের পেকুয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে পেকুয়া থানা পুলিশ টইটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আটক যুবক কুতুবদিয়া উপজেলার রুমাইপাড়া এলাকার মৃত শের উল্লাহর ছেলে।


এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং ইউপির সোনাইছড়ি ছাগল খাইয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এসময় চট্টগ্রামমুখী একটি অটো রিকসায় পুলিশ তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এক যুবককেও আটক করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।



তিনি আরো বলেন, ইয়াবাগুলো মগনামা ঘাটে হাত বদল হয়। মহেশখালীর গোরকঘাঁটা পৌরসভা এলাকার ফরহাদ নামের এক মাদক কারবারি ইয়াবাগুলো কামাল উদ্দিনকে সরবরাহ দেয়। কামাল ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এবিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে দু‍‍`জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-১৪/২৩) রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর