উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

জনতাই ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবে : নজিবুল ইসলাম

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৩ আসনে নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, জেলা সাংস্কৃতিক জোট সভাপতি ও পৌর আওয়ামী লীগ নেতা সত্যপ্রিয় চৌধুরী দোলন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সভাপতি জানে আলম পুতু, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৮নং ওয়ার্ড সহ-সভাপতি বেলাল উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী।



এসময় কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম বলেন, নৌকার প্রার্থীরা আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হবেন। আর শেখ হাসিনা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে পরাজিত করা সম্ভব না। এই দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থেই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে কক্সবাজার পৌরসভার জনগণ।


এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আতিক উল্লাহ কোং, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুর মোহাম্মদ, পৌর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা ফরহাদ রেজা, আলী হোসেন, এডভোকেট ছোটন কান্তি শীল, সাগর পাল, এডভোকেট জহিরুল ইসলাম, আজিজ উদ্দিন সহ ১২টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় সর্বসম্মতিক্রমে নৌকা কে বিজয়ী করতে আগামী ২৯ ডিসেম্বর থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের উদ্যােগে নির্বাচনী পথসভা পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।


Tag
আরও খবর