উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

টেকনাফে বিজিবি জওয়ানেরা সীমান্ত ও সড়কে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। 


সুত্র জানায়,২৬ডিসেম্বর রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির বিআরএম-৬ হতে প্রায় ১কিঃ মিঃ উত্তর দিকে দেড় নম্বর নামক এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল উক্ত এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল ২জন ব্যক্তিকে একটি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়া পাড়ার মোঃ ইয়াকুব আলীর পুত্র মোঃ আব্দুল খালেক (২৩) কে ১টি পলিথিনের ব্যাগসহ গ্রেফতার করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক মাদক চোরাকারবারীর নিকট থাকা পলিথিনের ব্যাগের ভেতর হতে ৩০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।  



অপরদিকে সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উনছিপ্রাং বিওপির জওয়ানেরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উনছিপ্রাং রাস্তার মাথায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী শুরু করে। হোয়াইক্যং হতে হ্নীলাগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে উক্ত সিএনজি তল্লাশীকালে পূর্ব হতেই প্রাপত তথ্যমতে একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর একপর্যায়ে উক্ত যাত্রীর পরিহিত জ্যাকেটের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৯হাজার ১শ ৯০পিস ইয়াবা উদ্ধারসহ হোয়াইক্যং খারাইংগ্যাঘোনার মৃত আমির হোসেনের পুত্র মোঃ সৈয়দুল আমিন ওরফে ছলাহ (৩৫) কে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি হোয়াইক্যংয়ের ঠিকানা দিলেও সে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আবুল হোছন বাপের ঘোনা এলাকায় বসবাস করে আসছে বলে স্থানীয়রা দাবী করেন। তার নিকট হতে ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন (বিজিবিএমএস) জানান, আটক আসামীদের জব্দকৃত ইয়াবা এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###

Tag
আরও খবর