বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা কিশোরগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা ডিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে রেল লাইন লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু শিক্ষার্থী, রামেকে চলছে অস্ত্রোপচার কুলিয়ারচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে মাদক বিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, ৫ র‍্যাব সদস্য আহত মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ভালো ফলাফল অর্জনে করণীয় বিষয়ক সেমিনার চৌদ্দগ্রাম শশুর বাড়িতে হামলা চালিয়ে নববধূকে অপহরণের চেষ্টা আহত ৪ গ্রেফতার ১ নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত ১৮টি ককটেল ধ্বংস

সাতক্ষীরার কালিগঞ্জে র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত ১৮টি ককটেল ধ্বংস 

সাতক্ষীরার জেলার কালিগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ১৮ টি ককটেল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা মোড়ের ফাঁকা মাঠে উদ্ধারকৃত ককটেল গুলো র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবিরের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

পরে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে কিছু ককটেল পড়ে আছে। এসময় সেখান থেকে ১৮টি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে একটি আভিযানিক দল ও র‍্যাব-৬ খুলনার অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম উদ্ধারকৃত ১৮ টি ককটেল নিষ্ক্রিয় করে। ককটেলগুলি অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরী।

যাহা বিস্ফোরন হলে যানবাহনে আগুন ধরে যাওয়া এবং আরোহীদের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।উদ্ধারকৃত ককটেলগুলি নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি মনে করেন। এবিষয়ে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। সাধারন ডায়েরী নং- ১২১৯, তারিখ- ২৫/১২/২০২৩।

এসময় উপস্থিত ছিলেন র‍্যার-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক। বোম ডিসপোজাল টিম লিডার ডিএডি শামসুল হকসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আরও খবর