চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে ২০লিটার চোলাই মদ সহ ২ব্যবসায়ী আটক।

লাখাইয়ে পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদ জব্দ সহ দুই কারবারি কে আটক করেছে পুলিশ। 

আটক আসামীরা হলেন, হৃদয় মিয়া ও শিমুল মিয়া। এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান পুলিশ সুপার এর নির্দেশনায় ও আমার দিকনির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক (এস আই)  শৈলেন চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ ডিসেম্বর)  দিবাগত রাতে অভিযান চালিয়ে কাঠিহারা ফুটবল খেলার মাঠ থেকে ২০ লিটার চোলাই মদ জব্দ সহ করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত কাজল মিয়ার ছেলে  হৃদয় মিয়া (১৯) ও কাঠিহারা গ্রামের আব্দুল সোবহান এর ছেলে শিমুল মিয়া (২২) কে আটক করে থানায় নিয়ে আসে। 

আটক আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আসামীদের আটক এর বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আবুল খায়ের জানান, আসামীদেরকে রবিবার  (২৪ ডিসেম্বর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। 
Tag
আরও খবর