উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

কক্সবাজার-১ আসনে সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের নির্বাচনী মাঠে সক্রিয় আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত হওয়ায় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা সক্রিয় হয়েছেন নির্বাচনি মাঠে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।


শনিবার ২৩ ডিসেম্বর বিকেল ৪ টায় চকরিয়া আবাসিক মহিলা কলেজের হলরুম মিলনায়তনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপির সভাপতিত্বে সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী প্রধান বক্তা হিসেবে ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, সাবেক সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন।


বক্তব্য রাখেন, লক্ষ্যারচর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক খ.ম বুলেট। হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরে হোসেন আরিফ, চিচিংগা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন।


এসময় বক্তারা বক্তব্য বলেন, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম একজন সৎ, যোগ্য ও বীর মুক্তিযোদ্ধা। আমরা চকরিয়া-পেকুয়া এবারে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে মাননীয় সাংসদ পাঠিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। বর্তমান এমপি জাফর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ক্ষোভ ঝাড়েন নেতাকর্মীরা।


অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন; কল্যাণ পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কে সমর্থন জানানোর দলীয় নির্দেশনা পেয়েছি। সে নির্দেশনার আলোকে আমরা তাকে আনুষ্ঠানিক সমর্থন জানানোর জন্য এই আলোচনা সভার আয়োজন করেছি।

তিনি আরও বলেন; চকরিয়া -পেকুয়ার মানুষের সুবিধা অসুবিধা মহান সংসদে তুলে ধরতে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দরকার। ইনি সে জন যার কাছে এই এলাকার মানুষ নিরাপদ হবেন।


এমপি প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম হাত ঘড়ি মার্কায় ভোট চেয়ে বলেন, আগামী ৭তারিখ আমাকে হাত ঘড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন। তাহলে আমার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট চকরিয়া পেকুয়া উপহার দেওয়া হবে।আমার দ্বারা কোন অন্যায়,অনিয়ম,জুলুম, নির্যাতনের শিকার হবেন না কেও। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

Tag
আরও খবর