নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

লাখাইয়ে বুল্লায় হযরত শাহ বায়েজিদ(র) এর বার্ষিক ওরস ও মেলা।


হযরর শাহ জালাল ( রঃ) এর অন্যতম সঙ্গী শাহ বায়েজিদ ( রঃ) এর বার্ষিক ওরস মোবারক লাখাইয়ে উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) এর মাজারে  রবিবার (২৪ ডিসেম্বর)  অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

ওরস উপলক্ষে হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) মাজার পরিচালনা কমিটি নানা কর্মসূচী গ্রহণ করেছে।এর মধ্যে সারারাতব্যাপী জিকির আসকার,মিলাদ মাহফিল ও মুর্শিদী গানের আসর বসছে।

ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ও আশেকান এর সমাবেশ ঘটবে।ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।

এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে বসছে মেলা।দিনব্যাপী এ মেলায় হরেক রকমের পণ্যসামগ্রীর পসরা নিয়ে বসে গেছে দোকানীরা।এর মধ্যে মাটির রকমারি পন্য, খেলনাসহ পন্য সামগ্রীর সমাবেশ ঘটবে।

মেলায় চিত্তবিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড।এর মধ্যে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ঘোড়াসহ বিভিন্ন চিত্তাকর্ষক রাইড।এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মীর আজমল হোসাইন জানান ওরস উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন সারা রাত্রিব্যাপী মিলাদ মাহফিল,জিকির আসকার ও  মুর্শিদী গানের আসর বসছে। ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। এদিকে ওরস ও মেলা উপলক্ষে বুল্লাবাজার এ মাসব্যাপী ফার্নিচারের মেলা বসে।

আরও খবর