শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

সোনারায় শোকদিবস আজ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সপ্তাহখানেকের মধ্যে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে অব্যবহৃত রকেট লঞ্চার বিস্ফোরণে নিহত শহীদদের রক্তস্নাত সোনারায় শোকদিবস আজ।

১৯৭১ সালের ২৩শে ডিসেম্বর উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত শহীদ মিনার পুনঃনির্মাণের সময় ফ্ল্যাগ স্ট্যান্ড তৈরির জন্য পাশের পুকুরে পড়ে থাকা অব্যবহৃত রকেট লঞ্চারের স্টিল পাইপ নিয়ে আসে কয়েকজন ছাত্র। পাইপে বারি মারার সময় স্ক্রু খোলা মাত্র রকেট লঞ্চারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে ছাত্র ও যুবক সহ ৮ জন নিহত হন।

এছাড়া এই ঘটনায় গুরুতর আহত হন আরও সাতজন। আহতদের পার্শ্ববর্তী ভারতের শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসা প্রদান করায় পরবর্তীতে তারা সুস্থ্য হয়ে উঠেন।

সেদিনের মর্মান্তিক ঘটনায় নিহতরা হলেন—সোনারায় এলাকার ছাত্র সফিকুর রহমান (সফিকার), কলেজ ছাত্র ছানাউল আলম ছানু, খুরশিদ আনোয়ার দিলিপ, মাহবুবুল হক চৌধুরী, স্কুলছাত্র মোস্তাহারুল ইসলাম মস্তু, চিকনমাটি এলাকার বজলার রহমান, হরিণচড়ার আব্দুল হামিদ ও নীলফামারীর বাবু।

এছাড়া গুরুতর আহতরা হলেন—ডোমার থানা ছাত্রলীগের তৎকালীন সভাপতি গোলাম আরশাদ সোনারায়, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম সারোয়ার, সোনারায়ের আফিজ উদ্দিন সরকার, হাজী আব্দুল হক, শিক্ষক মাহমুদুল হক চৌধুরী, শিক্ষক ময়নুল ইসলাম, জামিরবাড়ী এলাকার দুইজন রাজমিস্ত্রী।

প্রতিবছরের ২৩শে ডিসেম্বর এলে সোনারায়ে প্রিয়জন হারানো পরিবারগুলো শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে এই শোকাবহ দিনটিকে স্মরণ করে থাকেন।

Tag
আরও খবর