গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ডোমারে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় নীলফামারীর ডোমারে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর জানাজা নামাজ ও দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২২শে ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ সামনে রেখে রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুকে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যবৃন্দ।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা মখদুম আজম মাশরাফি তুতুল, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমুখ সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও মুসল্লিবৃন্দ।

জানাজার নামাজ পরিচালনা করেন—মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানুর পুত্র মোঃ রেজাউল করিম। পরে, পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার সকালে গোসাইগঞ্জের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াবুল হক দানু।

Tag
আরও খবর