ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ডোমারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

‘মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘চিকনমাটি ধনীপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২শে ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার পৌর এলাকার চিকনমাটি মোড় সংলগ্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ উম্মে কুলছুম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, শালকী ব্রিকসের সত্ত্বাধিকারী মোহাম্মদ বেলাল হোসেন, দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, ডোমার নিউ ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠাতা সেলিম রেজা মিঠু, আব্বাসউদ্দীন সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ, লিটল হার্টস স্কুলের পরিচালক সাজ্জাদ কিবরিয়া পাপ্পু প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডোমার নিউ ব্যাডমিন্টন ক্লাবকে পরাজিত করে চিকনমাটি ধনীপাড়া ব্যাডমিন্টন দল। এছাড়া উদ্বোধনী দিনের ২য় ম্যাচে ডোমার ব্যাডমিন্টন ক্লাব (ডিবিসি) লাল দলের বিপক্ষে জয় তুলে নেয় ডিবিসি নীল দল।

টুর্নামেন্টটি ব্যাডমিন্টন খেলোয়াড় মুন্না সরকার, রওশন আল কাদির রিপন, আলশামস সাকরান শাহরিয়ার তপু, সিয়াম, তাসবির রিফাত, সাইফুল আমিন সূর্য, শাহরিয়ার শ্রাবণ, আদিল আহনাফ রোহান ও মুন্না জুনিয়রের আয়োজনে ও বাস্তবায়নে শুরু হয়।

Tag
আরও খবর