উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকের মৃত্যু!

টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে এসে মো. মাসুদুর রহমান (৪২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।


শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল বাতেন ও সেন্টমার্টিন ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


মাসুদুর রহমান জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাউলার চরের শামসুল হকের ছেলে এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বেসরকারি সংস্থা ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে তিনি সেন্টমার্টিনে বেড়াতে গিয়েছিলেন।


পুলিশ ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে সেন্ট মার্টিনের ‘সি ফাইন্ড রিসোর্টে’ ওঠেন মাসুদুর রহমান। তাঁরা গতকাল সেখানে রাত যাপন করেন। শুক্রবার সকালে মাসুদুর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্বীপের ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।


সেন্টমার্টিন ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, হৃদরোগজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


মাসুদুর রহমানের স্ত্রী মাসুমা আক্তার বলেন, তাঁর স্বামীর হৃদরোগের সমস্যা ছিল। ভোরবেলা হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল বাতেন বলেন, মারা যাওয়া মাসুদুর রহমান ব্র্যাকের কর্মকর্তা হিসেবে টেকনাফে চাকরি করতেন। তাঁর স্ত্রী দেওয়ানগঞ্জ সরকারি কলেজের শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে সেন্ট মার্টিনে বেড়াতে এসে তিনি মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।

Tag
আরও খবর