উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

বাবা কে আমি আসামি করিনি- আইনজীবী ছেলে

আইনজীবী ছেলের দায়ের করা মামলায় বাবা কে কারাগারে প্রেরণের ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনা। বুধবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদের আদালত আইনজীবী আয়াত উল্লাহ হোমেনির দায়ের করা মামলায় তার পিতা হাজি মোহাম্মদ হাছন কে কারাগারে প্রেরনের আদেশ দেয়। মূলত মোহাম্মদ হাছন ফেব্রুয়ারী মাসের ৮ তারিখ পুত্রের দায়ের করা মামলার চার্জশীটভুক্ত আসামী। এবং তিনিসহ আরো ৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এ ঘটনা চাউর হলে জেলা জুড়ে নানান আলোচনার জন্ম দেয়। এ বিষয় নিয়ে মামলার বাদী আইনজীবী আয়াত উল্লাহ হোমেনীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ মামলার এজাহারভুক্ত আসামী তার পিতা নন। মামলার দায়েরের পর ঘটনাটি তদন্ত করে সিআইডি। ১৮ ডিসেম্বর তদন্তকারি সংস্থার দেয়া চার্জশীটে তার বাবাকে আসামী করা হয় এবং এই হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত কারাগারে প্রেরণের আদেশ দেয়। তিনি বলেন,এটি আদালতের এখতিয়ার এখানে তার কোনো ভূমিকা নেই। জানা যায়, এ বছরের ৮ ফেব্রুয়ারী রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার লামার পাড়া এলাকায় সৎ ভাইদের সাথে সম্পত্তির বিরোধের জের ধরে সংঘর্ষ হয় আইনজীবী আয়াত উল্লাহ হোমেনির ভাইদের সাথে। এ ঘটনায় তার পিতা মোহাম্মদ হাছন বাদী হয়ে পুত্র আইনজীবী আয়াত উল্লাহ হোমেনিসহ তার তিন ভাই, ৪ বোন ও মাকে আসামী করা হয়, এ মামলা টি রামু থানায় তদন্তাধীন আছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করে আইনজীবী আয়াত উল্লাহ হোমেনি যেখানে আসামী করা হয় তার সৎ ভাই বোন, সৎ মাসহ ১০ জন কে। আইনজীবী পুত্রের করা এ মামলায় বাবা মোহাম্মদ হাছনকে আসামী করা হয়নি তবে মামলাটির তদন্তকারি সংস্থা সিআইডি চার্জশীটে তার বাবাকে আসামী করে বলে জানিয়ে তিনি বলেন, মূলত তার বাবার দুই পরিবার, সৎ মায়ের সন্তানদের বাবা তার বেশীর ভাগ সম্পত্তি দিয়ে দেয়ায় বিরোধ সৃষ্টি হয়। যাতে স্থানীয় এক জনপ্রতিনিধির ইন্ধনে এ বিষয়টি বড় আকার ধারণ করে।


Tag
আরও খবর