উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

সেন্টমার্টিনে ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসন

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন জেটিঘাটের সরকারি খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখল করে পর্যটক উঠা-নামায় বাধাগ্রস্ত করে গড়ে তোলা হয়েছে দোকান পাট। এসব ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে চারটার পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী।এসময় ৩০জন স্বেচ্ছাসেবক উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেটিঘাট এলাকার সরকারি খাস খতিয়ান ভুক্ত জমি অবৈধভাবে দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল টিনশেড ও গোলপাতার একাধিক স্থাপনা। এসব স্থাপনা ফলে সেন্ট মার্টিনে বেড়াতে আসা পর্যটকদের জাহাজে উঠানামার সময় তীব্র যানজট সৃষ্টি হয়। পর্যটকদের ভোগান্তি কমাতে জেটিঘাটের আশেপাশে এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন, সেন্টমার্টিনে বেড়াতে আসা পর্যটকেরা কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই বিচরণ করার জন্য আজ বৃহস্পতিবার সকাল জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব স্থাপনা স্ব উদ্যোগে সরিয়ে ফেলার জন্য একাধিকবার বলা হলেও সরিয়ে না নেওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, জেটিঘাট এলাকায় সড়কের প্রশস্তকরণ ও সৈকতের পর্যটকদের চলাচলে সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান রয়েছে। মনিটরিং করা হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উচ্ছেদ করা এসব জায়গায় পুনরায় কেউ স্থাপনা তৈরীর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সরাসরি আইনাগত ব্যবস্থা নেওয়া হবে। 

সেন্টমার্টিন দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর আহমদ বলেন, তার একটি বৈঠক খানাসহ আরও কয়েকজন মানুষ বালুচরগুলোর দোকানপাট বসিয়ে কিছু লোকজন সংসার চালাতেন। বিনা নোটিশে হঠাৎ করে এভাবে দোকানপাট গুলো ভেঙ্গে দেওয়াই স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে ওই বালুচর এলাকার কোন সরকারি খাস জমি নয়। বালুচরে আরও দুইশতাধিক দোকানপাট থাকলেও সেগুলো কেন উচ্ছেদ করা হয়নি। ওইসব দোকানপাটের বৈধ কোন ধরনের কাগজপত্র নেই বলে ইউপি চেয়ারম্যান নিজে দাবি করেছেন। আমি এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া হবে ।

Tag
আরও খবর