প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি তুহিন


ময়মনসিংহের নান্দাইলে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


বুধবার (১২ অক্টোবর)সকালে চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়।


চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তারের সভাপতিত্বে নান্দাইলের স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে ভ্যাকসিন কার্যক্রমের  উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরমেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল আমিন, ইউআরসি ইন্সট্রাক্টর এইচ এম শরিফুল্লাহ,ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঞা, ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া,মোঃ শাহীনুর রহমান শাহীন, এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শফিকুল আলম, এসআইটি সোহাগ আকন্দ, স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুল আলী ভূঞা প্রমুখ। 


টিকাদান কর্মসূচির আওতায় উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ৭৯ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী কে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।  


কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন বলেন, স্কুলগামী আমার ছেলে ও মেয়েকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করেছি,কোন সমস্যা হয়নি এবং তারা সুস্থ আছে। আপনারাও আপনার ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুকে ভ্যাকসিন প্রদান করুন।

Tag
আরও খবর