কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

শ্যামনগরে প্রাচীর ভেঙ্গে পড়ে এক শ্রমিক নিহত

নিহত শ্রমিক মোমিন মল্লিক।


সাতক্ষীরার শ্যামনগরে প্রাচীরের দেওয়াল চাপায় মোমিন মল্লিক (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২১ ডিসেম্বর)  সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে রাস্তার ধারে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের সময় প্রাচীরের পাকা দেওয়াল ধ্বসে চাপা পড়ে তার মৃত্যু হয়।  তিনি শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের রজব মল্লিকের পুত্র। এঘটনায় মোশারাফ মল্লিক নামে অপর শ্রমিক গুরতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।


নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণের সময় রাস্তার পাশে পাকা প্রাচির ধ্বসে চাপা পড়ে। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পর সাতক্ষীরায় চিকিৎিসাধীন অবস্থায় বিকালে মারা যান।  শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে ড্রেনের কাজ করার সময় ওই শ্রমিক দেওয়াল চাপায় গুরতর আহত হয়।




Tag
আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে