কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে উন্মুক্ত আয়োজনে নিষেধাজ্ঞা- বন্ধ থাকবে বার

কক্সবাজারে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্তস্থানে কোন অনুষ্ঠান না করতে নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, ৩১ তারিখ সন্ধ্যার পর থেকে উন্মুক্ত অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দিনের বেলা অনুষ্ঠান আয়োজন করলেও তা সন্ধ্যা ৬ টার মধ্যেই শেষ করতে হবে। তবে অনুমতি নিয়ে আভ্যন্তরীণ আয়োজন করা যাবে।



কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবেনা বলেও জানান ইয়ামিন হোসেন। এছাড়াও ওইদিন বন্ধ থাকবে কক্সবাজারের সমস্ত বার। যা নিয়ে ব্যবস্থা নেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, থার্টি ফার্স্ট নাইটে লক্ষাধিক পর্যটক কক্সবাজারে ঘুরতে আসবে। তাই ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্নে করতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান আপেল মাহমুদ।



এদিকে কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, উন্মুক্ত আয়োজন বন্ধ থাকলে কক্সবাজারে পর্যটক আসতে চায়না। যার জন্য গত কয়েকবছর ধরেই আমরা এইদিনে পর্যটক শূন্যতায় ভুগি। এমন হতে থাকলে মুখ ফিরিয়ে নেবে পর্যটকরা।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে