পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের

জামালপুরে ঈগলের নির্বাচনী প্রচারকেন্দ্র ভাংচুর, অভিযোগের তীর নৌকা সমর্থকের দিকে....


জামালপুর-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু’র ঈগল প্রতীকের একটি নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঈগল প্রতীকের প্রার্থীর অভিযোগ, নৌকা প্রতীকের সমর্থকরা এ ভাংচুর চালিয়েছে। তবে পুলিশ বলছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বুধবার (২০ ডিসেম্বর) রাত ১০ টার দিকে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ফুলবাড়িয়া বউবাজার এলাকায় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এসময় তারা নির্বাচনী প্রচার কেন্দ্রের চেয়ার ভাংচুর করে এবং কিছু চেয়ার নিয়ে চলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে আসে নৌকা প্রতীকের একদল নেতাকমী। তারা অকথ্য ভাষায় ঈগলের প্রার্থীসহ সমর্থকদের গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা প্রচারকেন্দ্রের চেয়ার ভাংচুর করেন এবং কিছু চেয়ার সেখান থেকে নিয়ে চলে যন। তারা চলে যাবার কিছুক্ষণ পর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।সরকার দলীয় নৌকা প্রতীকের কর্মীসমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক কাউন্সিলর মো. সুরুজ্জামান, শ্রমিক লীগ নেতা আব্দুল বারেক, মো. আমিনুর ইসলামসহ অনেকেই।এ বিষয়ে সদর থানার এসআই মাজাহার ইসলাম বলেন, ‘নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাংচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি। তবে ভাংচুরের কাজে যারা জড়িত, তদন্ত করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম রেজনু। তিনি ঘটনাটি ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ঈগলের প্রতিপক্ষ নৌকার প্রার্থী সরকারের একজন উচ্চপদস্থ আমলা। আমার কর্মীসমর্থকদের মধ্যে ভীতি সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য নৌকার নেতাকর্মীরা এ ভাংচুর চালিয়েছে।’তিনি আরো বলেন, ‘যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভোটারদের সরব উপস্থিতির মাধ্যমে একটি মানসম্মত নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ, সেখানে ভাংচুরের মতো নোংরামি ও আতংক সৃষ্টি করে সরকার দলীয় প্রার্থী কি মেসেজ দিতে চাচ্ছেন?’তিনি প্রতিপক্ষদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।ভাংচুরের বিষয়ে মুঠোফোনে নৌকার প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আরও খবর