উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে ঋণের চাপে চাল ব্যবসায়ীর আত্মহত্যা



বগুড়ার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নে হাইদুল ওরফে সাইদুল (২৮) নামের এক চাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  বৃহস্পতিবার সকাল সাতটার দিকে  ফুলতলা এলাকায় নিজ ঘরের তীরে সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  সে ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।


স্থানীয়রা জানান,  হাইদুল ইসলাম একজন চাল ব্যবসায়ী, ব্যবসা করতে লোকশান হয়ে অনেক টাকা ঋণ হয়। বেশকিছুদিন ধরে পাওনাদার টাকার জন্য চাপ সৃষ্টি করে। বাড়ীতে বাবা-মা ও স্ত্রীকে নিয়ে থাকত। গতকাল বুধবার স্ত্রী তার বাবার বাড়ীতে বেড়াতে যাওয়ায় নিজ ঘরে একা ঘুমিয়ে পরে। রাতের কোন এক সময় গলায় গামছা পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত হাইদুল ইসলামের বাবা আব্দুল হামিদ জানান, প্রতিদিন ভোরে উঠে চাল ক্রয় করার জন্য বাহির হয়। কিন্তু আজ সাড়ে ৮টা বেজে যায় সে ঘুম থেকে উঠেনি। তখন দরজার কাছে গিয়ে ডাকাডাকি করি কোন সাড়া পায়নি। পরে জানালার ফাঁক দিয়ে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ নামায়।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, চালের ব্যবসা করতে লোকশান হয়ে অনেক টাকা ঋণ হয়েছে। প্রায় দেখি তার বাড়িতে পাওনাদার এসে টাকার জন্য চাপ দিচ্ছে। এই ঋণের জন্যই হয়তো সে আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোন কারণ দেখছিনা।  


এ বিষয়ে শেরপুর থানা উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, খবর পেয়েছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 


Tag
আরও খবর