সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

আইপিএলের নিলাম থেকে বাদ দেয়া হল তাসকিন-শরিফুলকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-12-2023 05:36:51 am

আইপিএলের নিলাম থেকে তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নেওয়া হয়েছে। দল পাওয়া সাপেক্ষে মুস্তাফিজকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে বিসিবি।


দুবাইয়ে মঙ্গলবার হবে ২০২৪ আইপিএলের নিলাম। তার আগে নিলাম তালিকায় থাকা খেলোয়াড়দের টুর্নামেন্টে পাওয়া না পাওয়া নিয়ে ফ্রাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে লিগ কর্তৃপক্ষ।


ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নিলামে দল পেলে ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যা সর্বোচ্চ ক্যাটাগরি।


নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ লাখ রুপি, শরিফুলের ৫০ লাখ রুপি। এই দুজনকে যে ২০২৪ আসরে পাওয়া যাবে না, সেটাও ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে জানিয়ে দিয়েছে বিসিবি। 


মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ আছে বাংলাদেশের। সাদা পোশাকে তাসকিন ও শরিফুল দলের নিয়মিত সদস্য। মুস্তাফিজ টেস্ট খেলেন না ২০২২ সালের মাঝামাঝি থেকে। বিসিবির লাল বলের চুক্তিতেও তিনি নেই।


শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের দুই সংস্করণের সিরিজও খেলবে বাংলাদেশ। এপ্রিলে ঘরের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দুই টেস্ট ও পাঁচ টি-টোয়েন্টি। আগামী ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত হতে পারে আইপিএল। ভারতের লোকসভা নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ হওয়ার পর চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।


আফগানিস্তান, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সব ক্রিকেটারকে গোটা আইপিএলে পাওয়া যাবে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটারদের শর্তসাপেক্ষে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে।


অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের ফাইনাল হবে ২১ থেকে ২৫ মার্চ। এই ফাইনাল ও আইপিএলের মধ্যে একটি বেছে নেওয়ার ভার খেলোয়াড়দের ওপরই ছেড়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৩ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে