নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভিক্ষুক বেশে ৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলোনা চাঁন মিয়ার


 কুড়িগ্রামের উলিপুরে তিন বছরের সাঁজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক থাকা আসামী মোঃ চাঁন মিয়া (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ।তিনি উলিপুর উপজেলার হায়াৎ খাঁ এলাকার বাসিন্দা। 
 সোমবার ১৮ ডিসেম্বর আটকের বিষয়টি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন। 
 এর আগে গতকাল রবিবার রংপুর নগরীর লালবাগ এলাকায় উক্ত চান মিয়াকে ভিক্ষা করার সময় হাতেনাতে আটক করে পুলিশ।
 পুলিশ সূত্রে জানা যায়, আসামী চান মিয়ার নামে ২০০৮ সালে উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও মালামাল চুরির মামলা হয়।সেই মামলায় অভিযুক্ত চান মিয়াকে বিজ্ঞ আদালত দোষী সাব্যস্থ করে ২০১৫ সালে তিন বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে ভিক্ষুক বেশে তিনি বিভিন্ন জেলায় দীর্ঘ ৮ বছর ধরে পলাতক ছিলেন।  
 পরবর্তীতে উলিপুর থানা পুলিশের একটি দল উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় উলিপুর থানা পুলিশ উক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখ রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষুক সেজে ভিক্ষা করার সময় তাকে গ্রেফতার করে। 
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে গত ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলো। উলিপুর থানা পুলিশের চৌকস তদন্তে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেন তাদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।
আরও খবর