কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বটগাছ নিয়ে ভোটের মাঠে আতাউল্লা হাফিজ্জী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-12-2023 07:59:33 am


◾পিংক ইসলাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে আজ (১৮ ডিসেম্বর) সকাল থেকে। দেশের অন্যান্য জেলার মতো আজ (সোমবার) সকালে মুন্সিগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়। কর্মঘন্টার শুরুতেই ১৭১ মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা) আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসন থেকে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর ছেলে শাহ আতাউল্লাহ হাফেজ্জী বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে দলীয় প্রতীক বটগাছ পেয়েছেন। আতাউল্লাহ হাফেজ্জী ছাড়াও এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ নৌকা, তৃণমূল বিএনপির অন্তরা সেলিমা হুদা সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার আম, বাংলাদেশ কংগ্রেসের নুরজাহান বেগম রিতা ডাব, বিকল্পধারা বাংলাদেশের মাহী বদরুদ্দোজা চৌধুরী কুলা, বাংলাদেশ সুপ্রিম পার্টির লতিফ সরকার একতারা, জাতীয় পার্টির শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম লাঙল এবং গোলাম সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন। 


প্রতীক বরাদ্দ পেয়েই অন্যান্য প্রার্থীর মতো প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের বর্তমান আমির ১৭১ মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা) আসন থেকে বটগাছ প্রতীক পাওয়া আতাউল্লাহ হাফেজ্জীও। তিনি প্রতীক বরাদ্দ পেয়েছে প্রথমেই সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে স্থানীয় জনতার সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে তিনি বলেন, তিনি যদি আসন্ন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হোন তাহলে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলাকে রোল মডেলে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতার সহিত কাজ করবেন এবং সকল সুবিধা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে কাজ করবেন। উপস্থিত জনসাধারণ তাকে সাদরে গ্রহণ করে এবং তাকে ভোট দিবেন বলে আশ্বস্ত করেন। 



উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলানো যাবে। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে