শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

টাঙ্গাইলের ধনবাড়িতে পয়োনিষ্কাশনের কূপ খননের সময় মাটি চাপায় এক যুবক নিহত

টাঙ্গাইলের ধনবাড়িতে পয়োনিষ্কাশনের কূপ খননের সময়  মাটি চাপায় এক যুবক  নিহত ।  টাঙ্গাইলের ধনবাড়িতে  পয়োনিষ্কাশনের  কুপ খনন করতে গিয়ে মাটি চাপায়  সঞ্জিত পাল (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের পালপাড়ার চণ্ডী পালের ছেলে। 


১৭ ডিসেম্বর রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পৌর শহরের আসিয়া হাসান মহিলা ডিগ্রি  কলেজ এলাকায়। স্থানীয়রা জানান, ধনবাড়ি পৌরসভার আসিয়া হাসান মহিলা ডিগ্রি  কলেজ  এলাকার বাসিন্দা আইয়ুব আলীর বাসার  কূপ খননের জন্য সঞ্জিত পাল ও অপর এক শ্রমিক  মিলে চুক্তি ভিত্তিক কাজ করছেন। কূপ খননের এক পর্যায়ে সঞ্জিত পাল  মাটি চাপা পড়ে।  এ সময়  অপর শ্রমিক দ্রুত ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে তাকে দ্রুত উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।  এ বিষয়ে সংরক্ষিত ১'২'৩ নং ওয়ার্ডের  মহিলা কমিশনার লাইলী বেগম জানান ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। ঘটনাটি সত্যিই দুঃখজনক। ধনবাড়ি থানার অফিসার্স ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ  নিহতের পরিবারের কাছে  হস্তান্তর করা হয়েছে

Tag
আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে