দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল বিদ্যুৎ পৃষ্ট হয়ে আশাশুনিতে এক জনের মৃত্যু। লাখাইয়ের বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ইএসডিও'র বাস্তবায়নে রংপুরে 'জব ফেয়ার অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড' প্রদান শ্রীমঙ্গলে মাদক প্রতিরোধে সচেতনতামুলক সভা ‎সুন্দরবনে হরিণ শিকারের অপরাধে চারজন আটক: বন বিভাগের জালে কুখ্যাত শিকারি চক্র মধুপুরে আইসিটি মন্ত্রী: বিভিন্ন দেশে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিষয়টি আমরাও যাচাই করছি নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গ্রামের ছেলে বাধন এখন বিসিএস ক্যাডার ৩টি সন্তান রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত প্রবেশ টিকিটে 'বাড়তি' ১৫ টাকা, বরিশাল প্লানেট পার্কে দর্শনার্থীদের অসন্তোষ ইসলামের প্রথম নারী নার্স, যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছিলেন নবী (সা.) চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা পল্লী বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে বিপাকে লোহাগাড়াবাসী ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার

পক্ষপাতদুষ্ট "এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল আইন ২০২৩" গঠনের প্রতিবাদে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রতিবাদ সভা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-12-2023 11:48:48 am


◾আর এস মাহমুদ হাসান :  "এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল" আইন ২০২৩ গঠনকে পক্ষপাতদুষ্ট অভিযোগ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২ টায় প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আগামীকাল ১৮ ডিসেম্বর এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল আইন ২০২৩ গঠনকল্পে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে সভা আহবান করার খবরে উক্ত প্রতিবাদ ও নিন্দা কর্মসূচি পালন করে বিভিএ।


প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সচিব ড. নাহিদ রশিদ নিজে একজন এনিম্যাল হাজবেন্ড্রী গ্রেজুয়েট হওয়ায় সম্পূর্ণরুপে পক্ষপাতদুষ্টভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদানের নিমিত্তে জনস্বার্থ বিরোধী এবং অপ্রয়োজনীয় এই কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছেন। সভায় বক্তারা এসব বিষয় তুলে ধরে অবিলম্বে আগামীকালের সভা বাতিল করার জোরালো দাবী জানান। প্রাণিসম্পদ অধিদপ্তর দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এক্টের আওতায় সারাদেশে প্রাণিসম্পদের অগ্রগতি ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, জানান বক্তারা।


প্রতিবাদ সভায় উল্লেখিত আইনকে প্রাণিসম্পদকে বিভাজন করার উদ্যোগ আখ্যায়িত করে সেটি বন্ধে ১৮ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশের ভেটেরিনারিয়ানরা কঠোর কর্মসূচীতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের ১৪ টি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ছাত্র-শিক্ষকরা কঠোর কর্মসুচীর মাধ্যমে এই অপ্রয়োজনীয় কাউন্সিল গঠনের কর্ম তৎপরতা বন্ধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


বক্তারা অভিযোগ করে আরো বলেন, কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনকালীন সময় পাড়ি দিচ্ছে সেই মুহূর্তে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কর্তৃক প্রাণিসম্পদকে বিশৃঙ্খল অবস্থায় ঠেলে দেয়ার চক্রান্ত চলছে। চক্রান্ত রুখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন এবং অবিলম্বে এই কর্ম তৎপরতা বন্ধের জোর দাবী জানান- উপস্থিত বক্তাগণ।


বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর সভাপতি ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিসিএস লাইভষ্টক এসোসিয়েশনের সভাপতি ডা. নিতাই চন্দ্র, মহাসচিব ডা. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের সহ-সভাপতি ডা. মো. আনিসুর রহমান, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব ও দি ভেট এক্সিকিউটিভ এর সাধারণ সম্পাদক ডা. সাইফুল বাসার, দি ভেট এক্সিকিউটিভ এর সভাপতি ডা. বিশ্বজিৎ রায়, সিনিয়র ভেটেরিনারিয়ান ডা. শফিউল আহাদ, ডা. সরোয়ার জাহান, ডা. নন্দ দুলাল টিকাদার, ডা. রেজাউল করিম, ডা. নাজমুল হুদা, ডা. মাহফুজ জনি, ডা. মারুফ আহমেদ, ডা. নুরুল ইসলাম শাওন, ডা. রাকিবুর রহমান, ডা. আবদুল্লাহ শুভ, ডা. আব্দুল মতিনসহ প্রাণিসম্পদ অধিদপ্তরে, প্রাইভেট সেক্টরে কর্মরত ভেটেরিনারিয়ানবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।


আরও খবর