নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে

 কুড়িগ্রামের চিলমারীতে আজ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সূচনা হয়েছে, বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবসের। চিলমারীতে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শনিবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার হৃদয়ে স্বাধীনতা স্মৃতিসৌধের শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে, এতে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম। পরে একে একে উপজেলা পরিষদ, চিলমারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট নীরবতা পালন ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্যারেডে অংশগ্রহণ করেন, চিলমারী মডেল থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্যারেড ও  ডিসপ্লেতে অংশ নেয়।
আরও খবর