আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন টুম্পা রানী চৌহান

স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন টুম্পা রানী চৌহান 


ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন টুম্পা রানী চৌহান। তিনি ওই স্কুলে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন।  


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল  পরিচালনা কমিটি ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে টুম্পা রানী চৌহানের নাম ঘোষণা করেন। 


স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ আলম ভূঁইয়া বলেন, স্কুলের কর্মরত সহকারী  শিক্ষকগণের মধ্য থেকে পাঠদানে দক্ষতা,ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিকতা, শিক্ষাগত যোগ্যতাসহ পেশাগত দিক থেকে ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি বিষয় বছরব্যাপী মূল্যায়নের ভিত্তিতে একজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এটি ধারাবাহিকভাবে চলমান। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে পদক প্রদানসহ অন্যান্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। 


টুম্পা রানী চৌহান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, কষ্টার্জিত যে কোনো সম্মান আনন্দের।  এ জন্যে দায়িত্ব আরও বেড়ে গেলো। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্যে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল পরিচালনা কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

Tag
আরও খবর