কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

উখিয়ায় সাইক্লোন মোকাবিলায় স্কাস’র সুরক্ষা ও সচেতনতা মূলক মহড়া সম্পন্ন

কক্সবাজারে সংঘটিত ঘন ঘন ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ড মোকাবিলায় উপকূলী অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির লক্ষ্যে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস) উখিয়া উপজেলায় ও রোহিঙ্গা ক্যাম্পে শেষ মহড়া (মক ড্রিল) সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে উখিয়া উপজেলা প্রশাসন, ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক কর্মসূচি (সিপিপি), ফায়ার সার্ভিস ইউনিট সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা স্কাস'র কর্তৃক বাস্তবায়িত এবং এডুকো'র তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিপি এর ডেপুটি ডিরেক্টর হাসানুল আমিন।



মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর চেয়ারম্যান জেসমিন প্রেমা।


ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়া কার্যক্রমে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শফিকুল ইসলাম, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার, অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, উপজেলা ডিআরআর সেক্টর ফোকাল আল মুবিন, কারিতাস বাংলাদেশ ডিআরআর ফোকাল মোজাম্মেল হক,

জালিয়া পালং ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দিন ও এডুকো'র প্রজেক্ট অফিসার শাহ ফরিদ।


স্কাস এর ডিআরআর ও প্রটেকশন প্রকল্পের সমন্বয়কারী তাজনীন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেনতা মূলক এই মহড়া প্রোগ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনডিপি, কারিতাস বাংলাদেশ, রেড ক্রিসেন্টসহ দেশি-বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ ও জনপ্রতিনিধি এবং এলাকার সাধারণ নারী-পুরুষ এসময় উপস্থিত ছিলেন।


শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিপি'র উপজেলা টিম লিডার এবিএম আবুল হোসেন রাজু।


এই মহড়ায় সাইক্লোন ও অগ্নিকান্ডের সময় সাড়া প্রদান ও আত্মরক্ষার জন্য করণীয়সমূহ অভিনয়ের মাধ্যমে দেখানো হয়।


মহড়ায় উপস্থিত বলেন, এরূপ মহড়া দেখালে আমরা ঘুর্ণিঝড়ের ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারব।বিপর্যয়ের সময় আমাদের কি করনীয় সে সম্পর্কে পরিবারকে জানাতে পারব।


উচ্চ ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পসমূহে অগ্নিকান্ডের ঘটনায় শিশু, কিশোর কিশোরীসহ সকল মানুষের সুরক্ষা নিশ্চিতে এবং সাইক্লোন ভূমিধ্বসসহ সকল ধরনের দূর্যোগ মোকাবিলায় ক্যাম্প ও হোস্ট কমিউনিটির মাঝে প্রতিরোধ ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন এডুকো ও স্কাস কর্তৃপক্ষ।


অনুষ্টানে প্রধান অতিথি সিপিপি এর ডেপুটি ডিরেক্টর হাসানুল আমিন বলেন, যেহেতু কক্সবাজারে সাইক্লোন বা ভূমিধ্বসের ঘটনা প্রায়ই ঘটে থাকে সেক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি।


ভৌগলিক অবস্থান ও পরিবেশগত বিপর্যয়ের কারনে কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রায়ই সাইক্লোন ও অগ্নি দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে।


উল্লেখ্য, ২০২২ সাল থেকে এডুকোর সহযোগিতায় ডিআরআর প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস)।

Tag
আরও খবর