নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি ওয়াহিদ গ্রেফতার।

রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি ওয়াহিদ গ্রেফতার।

রাজবাড়ী কালুখালী থানার চাঞ্চল্যকর অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রীর ধর্ষণ ও অপহরণ মামলার আসামি অহিদ মন্ডল ২০ কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ফরিদপুর।

বুধবার (১৩ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন উদয়পুর, ভবানীপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী থানার 

ধর্ষণ মামলার প্রধান আসামি ওয়াহিদ মন্ডল(২০) কে গ্রেপ্তার করেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এ মামলার সাথে সম্পৃক্ততা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামী ওহিদ ভিকটিমের প্রতিবেশী। ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ভিকটিম স্কুলে যাওয়া আসার পথে আসামী তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিত। ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানালে আসামী ওহিদ ভিকটিমকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর(বুধবার) সকাল অনুমানিক ৮ টার সময় ভিকটিম প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে উক্ত স্কুলের পেছনে একটি রাস্তার পাশে পূর্ব থেকে ওতপেতে থাকা আসামী ওহিদ ভিকটিমের পথরোধ করে এবং ভিকটিমের মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে মোটরসাইকেল যোগে অপহরণ করে আসামী ওহিদ তার খালার বাসায় নিয়ে যায়। সেখানে ০৯ দিন আটকে রেখে ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এসময় ভিকটিমের পরিবার আসামীর বাড়িতে গিয়ে ভিকটিমকে উদ্ধারে চেষ্টা করে কিন্তু ভিকটিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এরই মধ্যে আসামি ওহিদ তার খালার বাসা থেকে তার মামার বাড়িতে ভিকটিমকে নিয়ে যায় এবং সেখানে আরো ০৬ দিন আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। অতঃপর গত ৯ নভেম্বর (বৃহস্পতিবার) আসামী ওহিদ ভিকটিমকে তার বাড়িতে ফেলে রেখে চলে আসে। এ সংক্রান্তে বিজ্ঞ কোর্টের আদেশে রাজবাড়ী জেলার কালুখালী থানায় ভিকটিমের মা বাদী হয়ে একটি অপহরণ করে ধর্ষণ মামলা রুজু করেন। মামলা রুজুর পর হতেই আসামী ওহিদ আত্মগোপনে চলে যায়। এরপর বুধবার (১৩ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টার সময় র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল তাকে গ্ৰেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর