অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ট্রেনের ধাক্কায় আহত যাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ট্রেনের ধাক্কায় আহত সিএনজির যাত্রী মোহাম্মদ পরিস্কার রহমান (৪৫)এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর)সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহাম্মদ পরিস্কার রহমান বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের মৃত ভাদু প্রমানিকের ছেলে। 

জানাযায়, গত ৬ অক্টোবর সিএনজি ভাড়া করে মোহাম্মদ পরিস্কার রহমান তার ছেলে সাহাদত হোসেনকে রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন । রাত ১১টার দিকে সিএনজিটি নন্দন গাছি কুটিপাড়া রেল গেইটে পৌছে। এ সময় ঈশর্দী থেকে রাজশাহী গামীএকটি ট্রেন সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী মোহাম্মদ পরিস্কার রহমান, তার স্ত্রী সাহেদা বেগম, ছেলে সাহাদত হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে মোহাম্মদ পরিস্কার রহমানের অবস্থা অত্যান্ত খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এখানে চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে সাহদত আলী বলেন, লালপুর উপজেলার রামপাড়া গ্রামের মাহবুল হোসেনের সিএনজি ভাড়া করে আমার শ্বাস-কষ্টের সমস্যার জন্য বাবা-মার সাথে রাজশাহীর ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তার দিখিয়ে বাড়ি ফিরছিলাম। সিএনজি নন্দন গাছি কুটিপাড়া রেলগেট পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে, এতে আমরা সবাই আহত হই। তবে এখানে গেটম্যানের ব্যবস্থা থাকলে হইতো, এই দুর্ঘটনা ঘটতো না এবংবাবাকে অকালে হারাতে হতো না। 



আরও খবর