নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পাঁচবিবিতে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সবজির বড় ক্রেতাদের সাথে কৃষকদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় "ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ" শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর বাজার সংযোগ সভাটি পাঁচবিবি শাখা অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। 

জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মেহেদুল হাসান, সহকারী রিজিওনাল ম্যানেজার মোঃ তোহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ খায়রুল ইসলাম,  মোঃ উজ্জ্বল হোসেন, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার কাজী জাকির হোসেন।

বাজার সংযোগ সভায় আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রকল্পের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর সুরুজ্জামান, হাসান, মোত্তালিব, কাঞ্চন সহ  পাঁচবিবি উপজেলার সবজির আড়তদার, পাইকাড়, সবজি ক্রেতা-বিক্রেতা, উৎপাদনকারী সংগঠনের কৃষকগণ।

এ সময় বক্তারা প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং সবজি ক্রেতাগণ কৃষকের উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে ক্রয়ের এবং কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।  পাশাপাশি কৃষকগণ নিরাপদ উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বক্তারা বলেন, সবজির বড় ক্রেতা ও আড়তদারদের সাথে বাজার সংযোগ সভার মাধ্যমে কৃষকদের সাথে একটি যোগাযোগের মাধ্যম সৃষ্টি হবে। যার ফলে নিরাপদ সবজি উৎপাদন করে কৃষকগণ তাদের উৎপাদিত সবজি আড়তদারদের কাছে সঠিক মূল্যের মাধ্যমে বিক্রয় করতে পারবেন। যাতে করে নিরাপদ সবজির একটি বড় বাজার তৈরি হবে।

সবজি চাষী মোঃ তসলিম হোসেন বলেন, জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি সঠিক মূল্যে বাজারে সরবরাহ করতে পারলে আমরা কৃষকেরা নিরাপদ সবজি উৎপাদনে আরো উৎসাহিত হবে।

আড়তদার মোঃ শাহজাহান বাবু জানান, নিরাপদ সবজির বাজারে চাহিদা রয়েছে। সবজি পাওয়া গেলে কৃষকদের উৎপাদিত সবজি সঠিক মূল্যে ক্রয়ের মাধ্যমে বাজারজাত করা সম্ভব হবে।

সভায় প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত নিরাপদ সবজির বাজারজাতকরণ, সবজি বাজারজাতকরণে আড়তদার ও পাইকাড়দের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। কৃষকগণ নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে বাজার কমিটি তথা সবজির আড়তদার ও পাইকারদের কাছে নিরাপদ সবজির সঠিক দাম পেতে সহযোগিতা কামনা করেন।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে