কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

সাগরে মাছ ধরতে যাওয়া টেকনাফের পাঁচ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে দুইদিন ধরে একটি নৌকাসহ পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাতটার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা করে এ পাঁচজন জেলে সাগরের মাছ ধরতে যান। এরপর থেকে তারা নিখোঁজ হয়ে পড়েন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।


নিখোঁজ জেলেরা হলেন, নৌকার চালক মোহাম্মদ আইয়ুব (৪৫), সৈয়দ আলম (৫০), সাইদুল ইসলাম (২০), মো. রফিক (২৩) ও হেলাল উদ্দিন (২০)। নিখোঁজ জেলেরা সবাই বাহারছড়ার হাজমপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।


ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, গত রবিবার সকাল সাতটার দিকে বাহারছড়া ইউনিয়নে হাজমপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন একটি নৌকা সাগরের মাছ ধরতে গেলে গত দুইদিন ধরে নৌকাসহ পাঁচজন মাঝিমাল্লা নিখোঁজ হয়ে পড়েছেন।


নৌকার মালিক মোহাম্মদ আইয়ুব বলেন, জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরে জাল ফেলার পর ওইদিন দুপুরের দিকে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর তারা ভাসমান অবস্থায় ছিলেন। নৌকার ইঞ্জিন মেরামতের চেষ্টা চালানোর পাশাপাশি মাঝিমাল্লাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি আমাকে জানায়। এরপর ঐদিন বিকেলে দুটি নৌকা নিয়ে সাগরে তাদের অনুসন্ধান চালানো হয়। কিন্তু কোনো ধরনের খোঁজ -খবর পাওয়া যায়নি। সোমবার বিকেল চারটা পর্যন্ত নৌকায় থাকা মাঝি-মাল্লাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। এরপর থেকে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


বাহাড়ছড়া ইউনিয়ন পরিষদের ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, মাছ ধরতে গিয়ে একটি নৌকাসহ পাঁচজন জেলে গত দুইদিন ধরে নিখোঁজ হয়ে পড়েছে বলে শুনেছি। জেলেদের উদ্ধারের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা কামনা করছি।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে