নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় এক ত্রিপুরা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজাছড়া এলাকার গহীন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃত ওই যুবকের নাম হৃদয় ত্রিপুরা। তার বয়স তেত্রিশ বছর। তিনি মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাইলাংছি পাড়া এলাকার বাসিন্দা মৃত নর কুমার ত্রিপুরার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদয় ত্রিপুরা গত মঙ্গলবার স্ত্রীসহ মাটিরাঙ্গা বাজার যান। পরে বাজার হতে ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছার পর স্ত্রীকে একা বাড়ি পাঠিয়ে দেন এবং তিনি পরে আসবে বলে জানান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তবে এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকলেও পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর