কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

উখিয়ার শীর্ষ মাদক কারবারি রুবেল ইয়াবাসহ গ্রেফতার: ৩ সহযোগী পলাতক

কক্সবাজারের উখিয়ায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫ এর সদস্যরা।


 


১১ ডিসেম্বর (সোমবার) সকাল ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার ছালামত উল্লাহ প্রকাশ বাসুর বাড়ি থেলে তাকে গ্রেফতার করা হয়।


 


গ্রেফতার মাদক কারবারি ওই এলাকার আজিজুল হকের পুত্র সাঈদুল হক রুবেল (৩৮)।


 


বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।


 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাপাড়া এলাকায় মীর আহম্মদের বাড়ির ছালামত উল্লাহ প্রকাশ বাসুর ঘরে মাদক বেচাকেনার জন্য কারবারিদের অবস্থানের খবরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।


 


এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব। এসময় ধৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা আরও তিন সহযোগীর নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পলায়ন করেছে বলে জানায় এবং সে বর্ণিত বাড়িটির রান্নাঘরের মাঝখানে মাটির নিচে প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


 


র‍্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত সাঈদুল হক রুবেল এবং পলাতক মাদক কারবারীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন কৌশলে অবৈধ পথে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং অভিনব নিত্য নতুন পন্থায় নিজের বসত ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মজুদ করতো। পরবর্তী পরষ্পর পরস্পরের সহায়তায় খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিল।


 


উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।


 


উল্লেখ্য, সাঈদুল হক রুবেল দীর্ঘদিন ধরে ব্যবসা করে মাদক সাম্রাজ্য গড়ে তোলে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। বারবার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গা-ঢাকা দিতো। অবশেষে শীর্ষ মাদক কারবারি রুবেলকে গ্রেফতার করার জন্য র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। পাশাপাশি তাকে রিমান্ডে নিয়ে তার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন।

Tag
আরও খবর