বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

লোহাগাড়া হতে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক।


 লোহাগাড়া হতে আব্দুল্লাহ মিনহাজ (৬) নামে এক অপহৃত শিশুকে কক্সবাজার হতে উদ্ধার করা হয়। ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার সময় পুলিশ কক্সজাবাজারের একটি পাহাড় হতে উদ্ধার করেন। সে চুনতি ইউনিয়নের ডেপুটি বাজারস্থ ফরিদুল আলমের ছেলে। ঘটনায় জড়িত অপহরণকারী মোঃ নুরকে আটক করে পুলিশ। নুর মুলতঃ রোহিঙ্গা নাগরিক। শিশুটি উদ্ধারের পর আজ সোমবার সকালে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং করেন। 

ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ ডিসেম্বর সকালে শিশু মিনহাজকে রোহিঙ্গা যুবক কতৃক অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ এ বিষয়ে  জি ডি করেন শিশুর পরিবার। কালবিলম্ব না করে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে ও অপহরণকারীকে আটক করে। রোহিঙ্গা যুবক দেড় মাস ধরে মুরগির খামারে চাকরী করার সুযোগে শিশু মিনহাজের সাথে সখ্যতা গড়ে উঠে। মাঝে মাঝে সে শিশুটিকে দোকানে নিয়ে যেত ও খাবার কিনে দিত। এই সুযোগে সে শিশুটিকে অপরহরণ করে নিয়ে যায়। মুক্তিপন হিসাবে সে ৫ লাখ টাকা দাবী করে । পুলিশ একটানা ৪০ ঘন্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। শিশুটির জীবণ ঝুকিতে ছিল এবং পুলিশ তার দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেন পুলিশ সুপার। আটককৃত ‍নুরের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে ও অন্য কোন চক্র আছে কিনা সে বিষয়েও তদন্ত চলমান রয়েছে বলে জানা পুলিশ সুপার মহোদয়। 

আরও খবর