ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা নাহিদা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2023 11:30:51 am

প্রথম বাংলাদেশি হিসেবে নারী বিভাগে আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। বাংলাদেশের ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে গেল মাসের সেরা খেলোয়াড় হন নাহিদা।

পুরুষ বিভাগে রভেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ওপেনার ট্রাভিস হেড।

আজ এক বিবৃতিতে গেল মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম ঘোষনা করে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গেল মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেন নাহিদা। তিন ম্যাচে ১৪ দশমিক ১৪ গড়ে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড় হন তিনি। সিরিজের প্রথম ও শেষ ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার। তার বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজে দারুণ পারফরমেন্সে দিয়ে আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছেন নাহিদা। এর আগে অক্টোবরে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে মনোনয়ন পেলেও সেরা হতে পারেননি নাহিদা।

প্রথমবারের মত আইসিসির পুরস্কার জয়ের পর নাহিদা বলেন, ‘ক্রিকেট বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া অনেক বড় ব্যাপার এবং আইসিসি মাস সেরা নারী ক্রিকেটার পুরস্কার জয় আমার প্রেরণার উৎস হয়ে থাকবে। এখন এটি উপভোগ করার সময়। সাম্প্রতিক সময়ে আমরা দারুন ক্রিকেট খেলছি এবং দলের সাফল্যে অবদান রাখতে পেরে আমরা খুব খুশি। আমার উপর আস্থা রাখা ও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে চাপের মুহূর্তে আমাকে স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়ার জন্য অবশ্যই আমার কোচ, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ জানাই।’

পুরুষ ক্যাটাগরিতে হেডের সাথে মনোনয়ন পেয়েছিলোন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ সামি।

গেল মাসে শেষ হওয়া ওয়ানডে বিশ^কাপে অস্ট্রেরিয়ার রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ে বড় অবদান রাখেন হেড। ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারন সেঞ্চুরি করেন তিনি।

টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট শিকারের পাশাপাশি ৬২ রানের ইনিংস খেলেন হেড।

ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ফাইনালে ১৩৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হেড। তার নান্দনিক ইনিংসের সুবাদে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অসিরা। এতে গেল মাসের সেরা খেলোয়াড় হলেন হেড।

বিশ^কাপের লিগ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে আইসিসি মাস সেরা দৌড়ে মনোনয়ন পান ম্যাক্সওয়েল। বিশ^কাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে মনোনয়ন তালিকায় নাম উঠে সামির।


 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে