মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

মধ্যরাতে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালো ইচ্ছেপূরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2023 03:39:23 am

সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে 'ইচ্ছেপূরণ' এর সৃষ্টি। © ফাইল ছবি



শীতের মৌসুমে ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘরহীন মানুষের। এসব সহায়-সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউবা বিছানা ছাড়াই শুয়ে পড়ে সড়কে, ফুটপাতে।রাজধানীতে এমন কিছু ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন।


রোববার ( ১১ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থান করা এসব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা। এ সময় ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয়, কেন্দ্রীয় সমন্বয়ক আকিব হোসেন, ইমরান উদ্দিন, অন্তিম মারাকসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। 


ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় শীতার্তদের। রাস্তার পাশে শুয়ে থাকা এক ব্যক্তির নাম আসিয়া বেগম৷ সারাদিন ছোট মেয়েকে নিয়ে ফুল বিক্রি করে দিন যায় তার৷ রাতে শরীরে কোনোরকম কাপড় পেঁচিয়ে শীতের কষ্ট লাঘবের চেষ্টা করেন৷ তার ছোট্ট মেয়েকে ইচ্ছেপূরণের পক্ষ থেকে কম্বল উপহার দেওয়ায় তিনি অনেক খুশি হয়েছেন এবং হাতে থাকা ফুল উপহার দেন সদস্যদের। তিনি বললেন, ‘শীতে অনেক কষ্ট পাচ্ছিলাম। বিশেষ করে আমার মেয়েটা। অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য দোয়া করি।


সুবিধাবঞ্চিত মানুষের পাশে ইচ্ছেপূরণ। © ফাইল ছবি


কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন হৃদয় বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটা দায়বদ্ধতা। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছেপূরণ পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে।


সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে, তাদের ইচ্ছেপূরণ করতেই ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের সৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পুরো বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উদ্দেশ্য ইচ্ছেপূরন মানবিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ২০টি জেলায় ২৪টি সহায়তা প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহযোগিতা পোঁছে দিয়েছে মানবিক এ সংগঠনটি।


আরও খবর