বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

জয়পুরহাটে কোকোডাষ্ট ব্যবহার করে সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আগাইড় গ্রামে  “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় কোকোডাষ্ট ব্যবহার করে সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টায় উদ্যোক্তা শ্রীঃ কখিল চন্দ্রের রাধে-শ্যাম নার্সারীতে কোকোডাস্ট ব্যবহার করে সবজির চারা উৎপাদনের উপর কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে, পিকেএসএফের সহযোগিতায় ও জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত ওই মাঠ দিবসে জাকসের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে  বক্তৃতা করেন, জাকস ফাউন্ডেশনের উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জনাব মোঃ মেহেদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব এ.এ. জাবির, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর সুরুজ্জামান, মোত্তালিব, হাসান, কাঞ্চন, স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শ্রীঃ বিমল চন্দ্র রায়, নার্সারী উদ্যোক্তা শ্রী কখিল চন্দ্র, কৃষক শ্রী সুবোধ কুমারসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি চাষী কৃষকগণ।

এ সময় কৃষক শ্রী সুবোধ কুমার বলেন,তিনি কোকোডাস্টে উৎপন্ন সবজির চারা জমিতে রোপন করেন। এই চারার মৃত্যু হার কম, চারা রোগ ও পোকা-মাকড় মুক্ত একই আকৃতির এবং গুণগত মানসম্পন্ন হওয়ায় ফসলের ফলন অনেকাংশে বৃদ্ধি হয়েছে। এই এলাকায় এই চারা পাওয়া যাওয়ায় আমাদের কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহার করার সুযোগ তৈরি হচ্ছে।               
নার্সারী উদ্যোক্তা শ্রী কখিল চন্দ্র বলেন, তিনি প্রকল্পের সহযোগিতায় কোকোডাস্ট ব্যবহার করে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন করে এলাকার কৃষকগণের কাছে গত জুলাই মাস হতে চারা বিক্রি শুরু করেন। এ চারা গুনগত মানসম্পন্ন হওয়ায় প্রতিদিন প্রায় ৫,০০০ থেকে ১০,০০০ টি বিভিন্ন জাতের চারা কৃষকদের মাঝে সরবরাহ হচ্ছে। আগামীতে বিভিন্ন জাতের মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাধাকপি, শসা, সীম, লাউ, ক্যাপসিকাম ও ব্রকলির চারা বিক্রয়ের জন্য নার্সারী সম্প্রসারণের কাজ হাতে নিয়েছেন, যেন প্রতিদিন কমপক্ষে ২৫,০০০ থেকে ৩০,০০০ টি চারা কৃষকদের মাঝে সরবরাহ করতে পারেন।

আরও খবর