সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন।

চবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২২’ উপলক্ষে চবিতে র‌্যালি


‘সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২’ উপলক্ষে চবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১০ অক্টোবর থেকে দু’দিন  ব্যাপি বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১০ অক্টোবর সোমবার  সকাল ১০ টায় চবি বঙ্গবন্ধু চত্বরের  সংক্ষিপ্ত আলোচনাত্তর এক বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত হয় ।  এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান  উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে উ পাচার্য  প্রফেসর ড. শিরীণ আখতার বলেন - বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি আরো  বলেন, দেহ-মনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। শুধু শরীর ভালো থাকলে হবে না; সুস্থ জীবন-যাপনের ক্ষেত্রে মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরী। প্রসঙ্গক্রমে  তিনি  বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী সময়ে বিশ্বব্যাপি জনগণের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত থাকা দরকার।  তিনি  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চবি মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত দু’দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির সাফল্য কামনা করেন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

 চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তার এর সভাপতিত্বে  এবং  মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাইলুন নাহারেরসঞ্চালনা উক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  - চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আবদুল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ও সহকারী প্রক্টরবৃন্দ, মনোবিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীবৃন্দ।      

 অনুষ্ঠানে  মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে লাইফ কোচ বাংলাদেশ এর পক্ষ থেকে চবি মাননীয় উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও খবর